গৌতম হত্যা মামলার আসামী পাঁচ দিনের রিমান্ডে
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আসামী কাজী মুরাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফরিদপুর জেলা আদালতের প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট বৃহষ্পতিবার।
কোতয়ালী পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস ২০০৫ সালের ১৭ নভেম্বর রাতে নিজ কার্যালয়ে খুন হন। পরে পুলিশ ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। কাজী মুরাদ তিন নম্বর আসামি।
কোতয়ালি থানার এ এস আই নাজমূল হক বলেছেন, কাজী মুরাদকে শহরের চর কমলাপুরে তিন শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে গৌতম দাস হত্যাসহ তার বিরুদ্ধে দায়ের করা অন্যান্য মামলার কার্যক্রমও যথারীতি চলবে।
