বাগেরহাটে দু গ্র“পে সংঘর্ষে নিহত ১, আহত ২০
বাগেরহাটের মোল্লাহাটে দুই গ্র“পের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ফুনছুর কাজী (৭৫) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের চরদাড়িয়ালা গ্রামে সোমবার বিকালে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, চরদাড়িয়ালা গ্রামের ফুনছুর কাজীর সঙ্গে একই গ্রামের বোরহান শেখের টাকা--পয়সা লেনদেনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সোমবার বিকেলে ফুনছুর কাজী বোরহানের কাছে তার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দা, লাঠি ও সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ঘটনাস্থলেই ফুনছুর কাজী মানা যান।
এ ঘটনায় পুলিশ বোরহান শেখ (২৮), ইমরান শেখ (২৩), আরকান শেখ (২৫) কে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাতিজা মোরছালিন কাজী বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
