২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভেজাল বিরোধী অভিযানে ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায়

ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত শনিবার নগরীর কালীবাড়ী রোড ও ভৈরবস্ট্যান্ড সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

তেলে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সামগ্রী মজুদ এবং নোংরা ও অপরিছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, খুলনা মহানগর হাকিম আতিকুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল নগরীর সোসাইটি সিনেমা হলের কাছে সেলিমের সেমাইয়ের দোকানের ১০ হাজার টাকা, ফরিদ ব্রাদার্সের ৫ হাজার টাকা, মা সল্ট ইন্ডাস্ট্রিজের ২৫ হাজার টাকা এবং হোটেল মালিক হাবিবুর রহমানের ১ হাজার টাকা জরিমানা করে।

পরে নগরীর কালীবাড়ী সড়কের সিটি ব্যাংকের গলিতে অভিযান চালিয়ে তেল ব্যাবসায়ী আরকে ট্রেডাসের সাড়ে ২৭ হাজার টাকা, ফান্টা বাবুর দত্ত এন্টারপ্রাইজের ৩০ হাজার টাকা, ইউসূফ এন্টারপ্রাইজের ৩৫ হাজার টাকা, মেসার্স ইউসূফ এন্টারপ্রাইজের ২৫ হাজার টাকা এবং ইকবাল রোডের হোটেল আপ্যায়নের ৫ হাজার টাকা ও আকবরীয়া সেমাই কোম্পানীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।