২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ৬ বাংলাদেশিকে ভারতীয় থানায় সোপর্দ

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ছয় বাংলাদেশিকে অপহরণের পর কুচবিহার জেলার দিনহাটা থানায় সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিএসএফ শুক্রবার সকালে ধরলা নদীতে মাছ ধরার সময় সীমান্তবর্তী কর্ণপুর গ্রামের ছয়জনকে ধরে নিয়ে যায়। পরে রাতের বেলা তাদের থানায় চালান দেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্র জানায়।

এদের ফেরত চেয়ে বিডিআরের মোগলহাট কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেনের পক্ষ থেকে ভারতের গিতালদাহ কোম্পানি কমাণ্ডারের কাছে শুক্রবার একটি প্রতিবাদপত্র পাঠানো হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ফেরত দেওয়া হয়নি বলে বিডিআর সূত্র জানিয়েছে।