নওগাঁর চৌবাড়িয়া হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে লাল পতাকা
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে চার পুলিশসহ পাঁচজনকে জবাই করে হত্যার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার কেন্দ্রীয় কমিটি।
কমিটির পক্ষে ছাপানো দুই পৃষ্ঠার একটি লিফলেট শুক্রবার রাজশাহী প্রেসক্লাবসহ বিভিন্ন পত্রিকা অফিসে পাঠানো হয়েছে।
মাও সেতুংয়ের ছবি সম্বলিত লিফলেটে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে চার পুলিশকে খুনসহ এক যুবদল নেতাকে খুনের দায়িত্ব স্বীকার করে বলেছে, শত্র“র অস্ত্র লুট করে বিপ্লবী বাহিনীকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। লিফলেটে আরও জানানো হয়, অভিযান সফল করে লাল পতাকার স্লে¬াগান দিয়ে কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী জনগণের সহায়তায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।
লিফলেটে বলা হয়েছে, র্যাব ও পুলিশ নিরস্ত্র পার্টি কর্মীদের ধরে বিনা বিচারে গুলি করে হত্যার পর মিডিয়ার মাধ্যমে তাদের চরিত্র হনন করে চলেছে। কিছুদিন আগে কমরেড কামরুল মাস্টারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির গেরিলারা চৌবাড়িয়ার ঘটনার মাধ্যমে এসবের সফল প্রতিশোধ নিয়েছে।
লাল পতাকা জানায়, হাটের ইজারাদার নজের আলিকে হত্যা করা হয়েছে ইজারার মাধ্যমে মানুষকে শোষণ করার কারণে। আগামীতে পার্টির গেরিলারা এ ধরনের আরও সাহসী ও সফল অভিযান পরিচালনা করবে বলেও লিফলেটে উলে¬খ করা হয়।
