২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি নেতা খালেদ সাইফুল্ল¬াহর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, আপডেট

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা খালেদ সাইফুল¬াহ মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 04:41 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এর আগে জঙ্গি নেতা খালেদ তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ এবং আদালতে আপিল করেন। তিনি জেএমবির নীতি নির্ধারণকারী মজলিশ ই শূরার সদস্যও।

আদালত সূত্র জানায়, তার আবেদন সকালেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে পৌঁছে এবং সুপ্রিম কোর্ট কারা কর্তৃপক্ষের কাছে স্থগিতাদেশ পাঠিয়ে দেয়।

সূত্র আরও জানায়, অ্যাডভোকেট সুফিয়া খাতুন জঙ্গি নেতা খালেদ সাইফুল্লাহর পক্ষ হয়ে আদালতে আপিল করেন।

এ নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি নেতা আপিল করলেন। এর আগে জেএমবির বোমারু ইফতেখার আল মামুনও এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

সুপ্রিম কোর্ট জেএমবি শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও তার অন্যতম সহযোগী বাংলা ভাইসহ সাত জঙ্গি নেতার মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করেন। গত বছর ৩১ আগস্ট ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ২৯ মে ঝালকাঠি আদালত এই রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন শায়খ আব্দুর রহমানের ছোট ভাই ও জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, ইফতেখার আল মামুন ও আসাদুল ইসলাম ওরফে আরিফ।