২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ শাহীনের ধমক খেয়ে তেড়ে এলেন ফিজার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বুধবার স্বতন্ত্র সাংসদ এমএম শাহীন বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আওয়ামী লীগ সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজারকে ধমক দিয়ে চুপ করতে বলেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাংসদ ফিজার তাকে মারতে তেড়ে আসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রশ্নোত্তর পর্বে এমএম শাহীন বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রশংসা করে বলেন, আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নিজেদের নেতাকর্মীদের হত্যা করেছে। তারা আমাকেও কয়েকবার হত্যা করতে চেয়েছে। শাহীনের এ বক্তব্যে আওয়ামী লীগ সাংসদরা চিৎকার শুরু করেন। শাহীন এ সময় ‘শাটআপ শাটআপ’ বলে চিৎকার করতে থাকেন।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার শাহীনের বক্তব্য থেকে অসংসদীয় ‘শাটআপ’ শব্দটি এক্সপাঞ্জ করে দেন। তবে ফিজারের ব্যবহার সম্পর্কে স্পিকার বলেন, ‘অসংসদীয় ব্যবহার তো আর এক্সপাঞ্জ করা যায় না।’

তবে শাহীনের এ আচরণ ক্ষমতাসীন দলের কোনও সাংসদ সমর্থন করে বক্তব্য দেননি।

প্রসঙ্গত কার্যপ্রণালী বিধি ২৭০ (৬) অনুযায়ী সংসদে কটু বা অশ্লীল ভাষা ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।