২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম দাস হত্যা মামলা: হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে স্থগিত

দৈনিক সমকালের ফরিদপুরের ব্যুরো চীফ গৌতম দাস হত্যা মামলার বিচার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করছে সুপ্রিম কোর্ট।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রোববার আপীল বিভাগের চেম্বার বিচারপতি এম এম রুহুল আমিনের আদালত এই আদেশ দেন।

এই আদেশের ফলে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারাধীন এ হত্যা মামলার বিচার কাজ চলতে আইনগত বাধা দূর হলো।

গতবছর ১৭ নভেম্বর সমকালের ফরিদপুর জেলা কার্যালয় থেকে গৌতম দাসের মৃতদেহ উদ্ধার করা হয। এ ঘটনায় ফরিদপুরের জেলা প্রতিনিধি মো. হাসানুজ্জামান বাদী হয়ে সেদিনই একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ গত ১৯ জানুয়ারী এ মামলায় ১০ আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২৫ জুলাই মামরাটি ফরিদপুর আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। ১৫ আগস্ট এ মামলার সকল আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করে ওই ট্রাইব্যুনাল।

এ মামলার আসামী তামজিদ হোসেন বাবুর রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৪ সেপ্টেম্বর মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি এর্টনি জেনারেল হেলালউদ্দিন মোল্লা।