২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অর্ধ দিবস হরতাল পালিত

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে অর্ধ দিবস হরতাল পালিত হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

হরতাল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা--কর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। 

হরতাল চলাকালে পিকেটাররা কালকিনির ভুরঘাটা এবং শহরের মস্তফাপুর, ইটেরপুল, বাসস্ট্যান্ড, হেড পোস্ট অফিস মোড়, কাজীর মোড ও পুরান বাজারে ২০/২৫টি যানবাহন ভাংচুর করে।

হরতালে শহরে শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ শিল্প--কারখানা ও যানবাহন চলাচল বন্ধ ছিল।