২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ঘন্টা বিদ্যুৎ বিহীনা বান্দরবান

বান্দরবান জেলায় শুক্রবার রাত থেকে শনিবার দুুপুর পর্যন্ত প্রায় ১২ ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। বিদ্যুতের অভাবে লোকজনকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

জানা যায়, শুক্রবার রাত একটার দিকে বিদ্যুৎ চলে যায়। তা ফিরে আসে শনিবার দুপুর প্রায় একটায়। মাঝখানে সকাল ১১টায় একবার কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ এসেছিল। 

বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী সাইফুল আলম জানান, বান্দরবানে বিদ্যুৎ সাব--স্টেশনে ফিডার সমস্যার কারণে শুক্রবার রাতে বিদ্যুৎ চলে যায়। এছাড়া দোহাজারি সাবস্টেশনটি ক্রটির কারণে বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয় ।

এদিকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য বার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে শহরে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। বান্দরবানকে বিদ্যুৎ সংকট মুক্ত করতে প্রায় কোটি টাকা ব্যয়ে বাঙ্গাল হালিয়া - বান্দরবান বিকল্প বিদ্যুৎ লাইন চালু করা হলেও তা মানুষের কোনো উপকারে আসছে না। কর্তৃপক্ষ লাইনটি চালুর সময় বলেছিল মেইন লাইনটি কোনো কারণে বন্ধ হলে বিকল্প সোর্স লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। কিন্তু সরকারের এই বিপুল অর্থ ব্যয়ের পরও বিকল্প বিদ্যুৎ লাইনটি জনগণের কোন উপকারে না আসায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।