রিগ ক্রয়: ৩৫ কোটি টাকা বেশি গুণতে হচ্ছে সরকারকে
আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা আর অদূরদর্শিতার কারণে বাপেক্সের জন্য রিগ কিনতে এখন ৩৫ কোটি টাকা বেশি ব্যয় করতে হবে বাংলাদেশকে।
এই কারণে রিগ কেনা বাবদ ব্যয়ের প্রায় ১৫০ কোটি টাকা এক বছরের মধ্যে উঠে আসার সম্ভাবনা সত্ত্বেও বাংলাদেশ এ রিগ কিনতে পারছে না। এদিকে চূড়ান্ত প্রস্তাব অনুমোদিত হওয়ার পর এরই মধ্যে পাঁচ বছর পেরিয়ে গেছে।
বিডিনিউজের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, ১৯৯৮ সাল থেকেই দেশের তেল--গ্যাস অনুসন্ধান ও উৎপাদন সংস্থা বাপেক্স একটি রিগ কেনার দাবি জানিয়ে আসছিল।
বাপেক্সকে শক্তিশালী করার জন্য ২০০৩ সালে ৮১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে রিগ কেনার বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। কিন্তু দরপত্র আহ্বান করে তা নিরীক্ষা করতেই পেরিয়ে যায় দুই বছর।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও অন্যান্য কারণে জ্বালানির দামের পাশাপাশি অনুসন্ধান ব্যয়ও বেড়ে যায়। ২০০৫ সালে দরপত্র খোলা হলে দেখা যায় রিগের দর দেওয়া হয়েছে ১০৭ কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয় কমিটি একাধিক সভা করে সিদ্ধান্ত নেয় যে, শতকরা ৩০ ভাগ দাম বেড়ে যাওয়ায় পুনরায় দরপত্র আহ্বান না করে এ রিগ কেনা ঠিক হবে না।
পুনরায় দরপত্র ডেকে ২০০৬ সালে খোলা হলে দরদাতারা রিগের সর্বনিু দাম দেন ১৫৫ কোটি টাকা।
জানা গেছে, আবারও দরপত্র আহ্বানের আগে রিগ কেনার জন্য ১৪২ কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে। আগস্টে তৃতীয়বারের মত দরপত্র ডাকা হয়েছে। আশা করা হচ্ছে ডিসেম্বরে ওই দরপত্র খোলা হবে। এরপর কার্যাদেশ দিতে আরো চার মাস এবং রিগ হাতে পেতে আরো অন্ততঃ দুই বছর লাগবে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন বিডিনিউজকে শনিবার বলেছেন, রিগ কেনার জন্য ১৪২ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী বছরের মার্চে কার্যাদেশ দিলে ২০০৯ সালের মাঝামাঝি নাগাদ বাপেক্স নতুন রিগ পেয়ে যাবে।
তিনি আরো জানান, নতুন রিগ এলে বাপেক্সের কাজে যেমন গতি আসবে, তেমনি এটা দেশের জন্যও অনেক সাশ্রয়ী হবে।
আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলো থেকে রিগ ভাড়া নিয়ে ক’প খনন করতে হলে বাপেক্সকে বৈদেশিক মুদ্রায় অন্ততঃ চারগুণ অর্থ ব্যয় করতে হয়। এ ছাড়া নিজস্ব রিগ বাপেক্সকে বি¯তৃত এলাকায় অনুসন্ধানের স্বাধীনতা এবং নিশ্চয়তাও দেয়।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, ভাড়া করা রিগ নিয়ে খনন করলে ক’পপ্রতি ব্যয় হয় ৫--৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫--৪২ কোটি টাকা। অন্যদিকে নিজস্ব রিগ দিয়ে বাপেক্স ১০ কোটি টাকা দিয়েই একটি ক’প খনন করতে পারে।
