চরফ্যাশনের দু’ গ্রাম টর্নেডোয় বিধ্বস্থ ॥ আহত ১৫
চরফ্যাশন উপজেলার চর নিউটন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় টর্নেডোর আঘাতে ২টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এসময় ঘর চাপা পড়ে আহত হয়েছেন ১৫ জন। ৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্যোগপুর্ণ আবহাওয়ার জন্য এ রিপোট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭-৩০) সব আহতের নাম পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মোহাম্মদপুর ও উত্তর মঙ্গল গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। এতে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ২০টি ঘর টর্নেটোর আঘাতে উড়িয়ে গেছে।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছেন রফিক সর্দার, ধলু ফকির, জালাল মাস্টার, নূরে আলম, শিউলী, কেরামত আলী, শামছুল আলম হাওলাদার।
