যশোরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার, আটক ৩
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে আলাদা দুটি ঘটনায় তিন কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন। এতে তিন ব্যক্তিকে আটক করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মঙ্গলবার খুলনাগামী একটি বাস থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেন। এদের নাম শাহজামাল ও মতিয়ার রহমান। বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।
এদিকে অধিদপ্তরের আরেকটি দল সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এসময় আবু তাহের বাবু নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
দুটি ঘটনায় কোতোয়ালি থানায় আলাদা মামলা হয়েছে।
