২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২ জন নিহত

রাজধানীর মিরপুরে মঙ্গলবার ভোরে অজ্ঞাত এক যুবক এবং সোমবার গভীর রাতে শ্যামপুরে গণধোলাইয়ের শিকার হয়ে মোহাম্মদ মনির (১৮) নামে অপর একজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

মিরপুর পুলিশ জানায়, আহমেদনগর পাইকপাড়া শাহ আলীবাগ ধানক্ষেত থেকে আজ মঙ্গলবার ভোরে মিরপুর থানার এসআই আল মামুন অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল সাদা জিন্স প্যান্ট এবং বিস্কুট রংয়ের হাফ শার্ট।

এলাকাবাসী জানান, র‌্যাবের ‘ক্রসফায়ারে’ পড়ে তার মৃত্যু হয়েছে।

অপরদিকে রাজধানীর শ্যামপুরে সোমবার রাতে মোহাম্মদ মনির নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উত্তর কড়রা এলাকায়। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন।