২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত নদীতীর সংরক্ষণ কাজ যৌথ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর ঢাকা ত্যাগ

ভারতের পশ্চিম বঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আন্তঃসীমান্ত নদীতীর সংরক্ষন কাজ যৌথভাবে পরিদর্শনের জন্য বানিজ্য ও পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চারদিনের সফরে বৃহস্পতিবার ভারতের উদ্দ্যেশ্যে রওনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন পানি সম্পদ সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের, যৌথ নদী কমিশনের সদস্য তৌহিদুল আনোয়ার খান এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহা পরিচালক ও যৌথ নদী কমিশনের সদস্য মাহবুবুজ্জামান।

প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ মন্ত্রীরা বৃহস্পতিবার থেকে আন্তঃসীমান্ত নদী এলাকা সফরে যাচ্ছেন। ভারতে অবস্থানকালে উভয় দেশের প্রতিনিধিরা দুই দেশের অভিন্ন নদীতীর সংরক্ষণ কাজ পরিদর্শন ছাড়াও মাইনর লিফট ইরিগেশন স্কীম, পানীয় জল সরবরাহ স্কীম, বন্যা নিয়ন্ত্রন বাঁধ পরিদর্শন করবেন। তারা কলকাতায় এক বৈঠকেও মিলিত হবেন।

পানি সম্পদ মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের  প্রতিনিধিদল এই কর্মসূচীর অপর অংশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে। যৌথ পরিদর্শন উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে দুই দেশের প্রতিনিধিদল ফেনী নদীতীর এবং চট্রগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি স্থানে নদীতীর সংরক্ষন কাজ পরিদর্শন করবেন।