২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কওমী জুট মিলে ধর্মঘট অব্যাহত

পাট, সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদ তাদের অনির্দিষ্টকালের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নিলেও উত্তরাঞ্চলের বৃহত্তম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিরাজগঞ্জের কওমী জুট মিলে ধর্মঘট অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

গত মঙ্গলবার সরকার ও বিজেএমসির সাথে এক সমঝোতা বৈঠকের পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

তবে পাট ক্রয়ে বরাদ্দ, যন্ত্রাংশ মেরামতের অর্থসহ অন্যান্য দাবী পূরণে প্রয়োজনীয় অর্থের আশ্বাস না পাওয়ায় কওমী জুট মিলের শ্রমিকরা এখনও ধর্মঘট প্রত্যাহার করেনি এবং সেখানে উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে কওমী পাটকল মজদুর ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক সুজাবত আলী বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, ইতোমধ্যে সিরাজগঞ্জ পাটকলের শ্রমিকদের ১৯ সপ্তাহের বকেয়া মজুরী ও কর্মচারীদের ৬ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য বিজেএমসি মিল কর্তৃপক্ষকে ৩ কোটি ২০ লাখ টাকার চেক দিয়েছে। এই চেক জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখায় জমা হয়েছে। মিল কর্তৃপক্ষ আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিক-কর্মচারীদের সব বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছেন বলে তারা জানান।