২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংঘবদ্ধ প্রতারকচক্রের খপ্পরে দুঃস্থ মহিলারা

সদর উপজেলায় বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের কাছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র ভাতা গ্রহণের জাল বই বিক্রি করে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ফরিদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গত এক মাসে ১০টি জাল বই আমরা উদ্ধার করেছি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারকচক্র সদর উপজেলার গেরদা, মাচ্চর ও ইশানগোপালপুর ইউনিয়নে দুঃস্থ মহিলাদের কাছে ভাতা গ্রহণের একেকটি জাল বই ৮০ টাকা করে বিক্রি করেছে। পরে মহিলারা ব্যাংকে টাকা তুলতে গিয়ে আসল ঘটনা জানতে পারেন।।

ফরিদপুর জেলা মহিলা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট ১৩৮৬ মহিলা সরকারী ভাতা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় মাসিক ১৮০ টাকা করে ভাতা দেয়া হচ্ছে ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তরিকুল ইসলাম বলেন, ‘প্রতারকচক্রটিকে ধরার চেষ্টা চলছে।