রাজধানীতে ৩২ কেজি ওজনের কষ্টিপাথরের বুদ্ধমূর্তি উদ্ধার
রাজধানীর নীলক্ষেত এলাকার একটি বাসা থেকে পুলিশ সোমবার ৩২ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বুদ্ধমূর্তি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, প্রায় সাত কোটি টাকা মূল্যের মূর্তিসহ এর বিক্রেতা খন্দকার সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১৮১ এলিফ্যান্ট রোডের (জজের গলি) একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
মূর্তিটির কোনও দাবিদার থাকলে তাকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
