২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় লঞ্চডুবি, তবে রক্ষা পেলেন যাত্রীরা

ভোলা থেকে বরিশাল যাওয়ার সময় একটি লঞ্চ রোববার দুপুরে শ্রীপুর লঞ্চ ঘাটের কাছে কালাবদর নদীতে তলা ফেটে ডুবে যায়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

লঞ্চের ইঞ্চিনম্যান তলা ফেটে যাওয়ার ঘটনাটি টের পেয়ে তা সারেংকে জানালে তিনি লঞ্চটিকে দ্রুত ঘাটে ভেড়ান। ফলে শতাধিক যাত্রীর জীবন রক্ষা পায় ।

লঞ্চ যাত্রী কামরুল হাসান বিডিনিউজকে জানান, দুপুর ১২ টার দিকে যাত্রীবাহী লঞ্চ এমভি নাসরিন ভোলা থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়ে এবং দুপুর সোয়া ২টার দিকে শ্রীপুর ঘাটে পৌছে। যাত্রী নামানো উঠানো শেষে লঞ্চটির সামনের অংশ পাড়ের মাটিতে শক্তভাবে আটকে যায়। এ সময় সারেঙ কাঠভর্তি  লঞ্চটিকে পিছনের দিকে নেওয়ার চেষ্টা করলে ইঞ্চিনের নীচের অংশের তলা ফেটে যায়।

লঞ্চের মালিক সূত্রে জানা গেছে, গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে লঞ্চের তলা ফেটে পানি উঠতে শুরু করলে লঞ্চটিকে তীরে  ভেড়ানো  হয়। এর ফলে সব যাত্রী নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। পরে লঞ্চটি সম্পূর্ণ ডুবে যায়।

এমভি শ্রীপুর নামের অপর একটি লঞ্চের মালিক কামরুল হাসান বিডিনিউজকে জানান,  টার্মিনাল না থাকায় লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়েছে।