আশুগঞ্জ জিয়া সারকারখানার উৎপাদন বন্ধ
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন স্কাপার লিকেজের কারণে রোববার সকাল থেকে বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, ইউরিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি বহনের কাজে ব্যবহৃত স্কাপারের লিকেজ মেরামত করতে কমপক্ষে দুইদিন সময় লাগবে।
এ কারখানায় দৈনিক ১,৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়।
