২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শীর্ষ সন্ত্রাসী টিয়া বাবু গ্রেফতার

সাভারের শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হক বাবু ওরফে টিয়া বাবু (২৮) কে আশুলিয়া থানা পুলিশ শনিবার গ্রেফতার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 10:37 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি ও ছিনতাইসহ ডজন খানেক মামলা রয়েছে। ফেনীর পতিত গডফাদার জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির দূর্ধর্ষ ক্যাডার বলে পুলিশের জিজ্ঞাবাসাবে সে স্বীকার করেছে।

পুলিশ জানায়, টিয়া বাবু গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাভারের পাথালিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় মিথ্যা পরিচয়ে আশ্রয় নেয়। স্বল্প সময়ের মধ্যে সে এলাকায় একটি নিজস্ব ক্যাডার বাহিনী গঠন করে নানা অপকর্মে লিপ্ত হয়। সে সাভার থানা পুলিশের হাতে অস্ত্রসহ একাধিকবার গ্রেফতার হয়েছিল।