২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বেলকুচিতে অর্ধদিবস হরতাল পালিত

যুবলীগ নেতা জুয়েল হত্যার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার সিরাজগঞ্জের বেলকুচিতে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আহুত হরতাল চলাকালে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

হরতালের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সকালে  উপজেলা চত্বরে কয়েক দফা বিক্ষোভ মিছিল বের করে।

গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল আহম্মেদকে তার গ্রামের বাড়ী চর নবিপুরে একদল সন্ত্রাসী কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

জুয়েলের ছোটভাই আরিফুল ইসলাম সোহেল উপজেলা জামায়তের সেক্রেটারিসহ ৯ জনের নামে বেলকুচি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাবলু মিয়াকে পুলিশ আটক করলেও প্রকৃত আসামীদের গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।