২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শহরের দক্ষিণ আলিপুর গ্রামে বৃহস্পতিবার পুলিশ অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। আটক যুবকের নাম মো. লাবলু (২২)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ  জানায়, গোপনে সংবাদ পেয়ে সদর থানার এসআই তাহেরের নেতৃত্বে পুলিশ দক্ষিণ আলিপুর গ্রামের হাবুর চিংড়ি ঘেরে অভিযান চালায়। তারা একটি  পাইপগানসহ লাবলুকে গ্রেপ্তার করে।

লাবলু সদর উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।