২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাণিজ্য সংস্থার সভায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

বিশ্ব বাণিজ্য সংস্থার জি - ২০ এর একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের জন্য বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশের সমন্বয়কারী হিসেবে তাকে এ সভায় অংশগ্রহণের জন্য ব্রাজিল সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন জেনেভায় বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. তৌফিক মারুফ।

আগামী ৯-১০ সেপ্টেম্বর ব্রাজিলের রিও -ডি- জেনেরিতে বিশ্ব^ বাণিজ্য সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় যোগদান শেষে ১৩ই সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসবেন।