পাবনার গ্রামে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৫০
পাবনার বেড়া উপজেলার সানিলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে দুই গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২০ জনকে পাবনা, বেড়া এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ বিডিনিউজকে জানান, সানিলা গ্রামের সওদাগর গ্র“প ও সরকার গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।
এরই জের ধরে আজ সকালে দুই গ্র“প লাঠিসোটা, ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
