২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরে গিয়েও রেহাই নেই!

শুধু এ পৃথিবীর বুকে আর কিছুদিন শান্তির ঘুম। তারপর মিশে যাওয়া মাটির সঙ্গে-বিলীন হয়ে যাওয়া কালের ধূসর পাণ্ডুলিপিতে। কিন্তু সেটাও বুঝি এসময় এত সহজ নয়!

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এখন চুরি হয়ে যায় মৃতদের খুলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাঙ্গামাটি করবস্থানে বৃহস্পতিবার গভীর রাত্রে ১৭টি খুলি চুরির ঘটনা ঘটেছে।

ভোরে ফজরের নামাজ শেষে কয়েকজন মুসুল্লি  কবরে গর্ত করা হয়েছে দেখে বিষয়টি বুঝে নিতে কাছে গেলে খুলি চুরির ঘটনা স্পষ্ট হয়ে উঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৭ টি কবর খোড়া হলেও দুস্কৃতকারীরা ১৭ টি কবর থেকে খুলি চুরি করতে পেরেছে। 

ক্যাস্পাসের অভ্যন্তরের কবরস্থানে এ ঘটনা  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান ঘটনাটি শুনেছেন বলে জানান। রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন বলেন, কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা শীঘ্রই জোরদার করা হবে।

এই কবরস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কবর রয়েছে।