যশোরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন।
পুলিশ শুক্রবার জানায়, নিহত বৃদ্ধা শহরের রেলগেট এলাকার ইব্রাহিম গাজীর স্ত্রী।
পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ইমরান (১৮) ও রুবেলকে (১০) আটক করেছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানায় বেড়া দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নাসিমার সাথে প্রতিবেশী শহীদের ঝগড়া হয়। এক পর্যায়ে শহীদ লাঠি দিয়ে নাসিমাকে বেধড়ক পেটায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
