হরতালকালে যোগাযোগমন্ত্রীর গাড়ি ভাঙচুর
বিরোধীদলের ডাকা হরকালকালে ধানমন্ডিতে পিকেটারদের আক্রমণের মুখে পড়ে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার গাড়ি। মিছিলকারীদের তোপের মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও মিছিলকারীদের ছোড়া ইটে গাড়ির হেডলাইট ক্ষতিগ্রস্থ হয়।
অবশ্য গাড়িতে তখন নাজমুল হুদা ছিলেন কিনা তা জানা যায়নি। তবে গাড়িতে রাষ্ট্রীয় পতাকা উড়ছিল।
ধানমন্ডি থাকা পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না বলে বিডিনিউজকে জানায়।
সূত্র জানায়, দুপুর ১২:১৫ মিনিটের সময় নাজমুল হুদার গাড়িটি ধানমন্ডি ৩ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় মিছিলকারীদের সামনে পড়ে। এ সময় মিছিলকারীরা মন্ত্রীর গাড়িকে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে গাড়ির হ্যাডলাইট ক্ষতিগ্রস্ত হয়।
কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
