পাকিস্তান হাই কমিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে ১০ সেপ্টেম্বর যন্ত্রপাতি হস্তান্তর করবে
ঢাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশন ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের অস্ত্রোপচারের যন্ত্রপাতি হস্তান্তরের তারিখ পরিবর্তন করেছে।
মঙ্গলবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্টের পরিবর্তে আগামী ১০ সেপ্টেম্বর যন্ত্রপাতি হস্তান্তর করা হবে।
