২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আফজাল হোসেন আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

মামলার বিবরণে জানা যায়, গত ১২ মার্চ জেলার নগরকান্দা উপজেলার মনোহরপুর গ্রামের জনৈক খন্দকার মোশাররফ হোসেন তার স্ত্রী মিনারা বেগমকে (৩০) ২০ হাজার টাকা যৌতুক আনার জন্য বাবার বাড়িতে যেতে বললে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফ মিনারা বেগমকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়।

এ মামলায় মোশাররফসহ ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়।

বিচারক রায়ে স্বামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড প্রদান করেন। অপর পাঁচ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।

খালাস প্রাপ্তরা হলেন, স্বামী মোশাররফের বাবা আব্দুল বারীক, মা আবেদা খাতুন, ভাই খন্দকার জাকারিয়া, চাচা শেখ সফিউদ্দিন এবং চাচাতো ভাই বেলায়েত হোসেন।

নিহত মিনারার ভাই জিকরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জানা যায়, সাত বছর আগে মোশাররফের সাথে মিনারার বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে। মৃত্যুর সময়ু মিনারা অন্তসত্ত্বা ছিলেন।