চরমপন্থীদের হাতে ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে নওগাঁর রানীনগরে আজ আধাবেলা হরতাল পালিত
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে চার পুলিশসহ ৫ খুনের ঘটনায় রানীনগর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের ডাকে আধা বেলা হরতাল রোববার পালিত হয়েছে।
পাঁচ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত রানীনগর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফার মুক্তির দাবিতে আওয়ামী লীগ এ হরতাল আহ্বান করে।
এদিকে এই ঘটনার পর গত শনিবার চৌবাড়িয়াহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও এলাকাবাসীর মন থেকে এখনও ভয় কাটেনি। চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে তারা দিন কাটাচ্ছে। সন্ধ্যার আগে আগেই তারা বাড়ি ফিরে ঘরে খিল এঁটে দিচ্ছে।
খুনের ঘটনায় পুলিশ নতুন কাউকে গ্রেফতার করতে পারেনি।
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে শুক্রবার প্রকাশ্যে চরমপন্থী সর্বহারা দলের সদস্যরা মান্দা থানার চার পুলিশসহ পাঁচজনকে জবাই ও গুলি করে হত্যা করে। এই ঘটনার সময় পুলিশ ও চরমপন্থীদের গুলি বিনিময়ে আহত হয় কমপক্ষে ৫০ জন। চরমপন্থীরা জবাই শেষে নিহত চার পুলিশের ৪ টি রাইফেল ও কমপক্ষে ১০০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
নিহত চার পুলিশ হলেন মান্দা থানার দারোগা ফিরোজ হোসেন, পুলিশ কনস্টেবল বাবুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আসকান আলি এবং মান্দা থানা যুবদলের সাংগঠনিক স¤পাদক নদের আলি।
