২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে নিখোঁজ হওয়ার ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জের চন্ডিতলা এলাকার একটি খাল থেকে মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মোহাম্মদ রিপনের (২৬) লাশ পুলিশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টায় রিপন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

সোমবার বিকেলে রিপনের খালাতো ভাই আবুল বাশারের মোবাইল ফোনে সন্ত্রাসীরা জানান, কেরানীগঞ্জের চন্ডিতলা এলাকার যে কোন ডোবা অথবা খালে রিপনের লাশ পাওয়া যাবে। সন্ত্রাসীরা রিপনের পরিবারের আরও চার সদস্যকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ কেরানীগঞ্জের চন্ডিতলা এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় মঙ্গলবার রাত ৮ টায় রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, রিপনের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরচর গ্রামে। তার পিতার নাম ওমেদ আলী ফকির।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।