পাট সুতা ও বস্ত্রকল রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে সিরাজগঞ্জে হরতাল পালিত
উত্তরাঞ্চলের বৃহত্তর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কওমী জুট মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বকেয়া বেতনসহ আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাট সুতা ও বস্ত্রকল রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে সিরাজগঞ্জে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
জানা গেছে, কওমী জুট মিলের শ্রমিকদের বকেয়া ১৯ সপ্তাহের মজুরী, কর্মকর্তা - কর্মচারিদের ছয় মাসের বেতন, পাট ক্রয়ের বরাদ্দ ও স্পিনিং মিল চালুসহ আট দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এই হরতাল আহ্বান করা হয়।
হরতালের সমর্থনে সকাল ৬টায় কওমী জুট মিল থেকে একটি মিছিল বের হয়ে সকাল সকাল ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হরতাল চলাকালে দোকানপাট ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ ছিল, রিকশা - ভ্যান চলাচলও ছিল বন্ধ। ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল তুলমামূলক কম।
হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
