জয়পুরহাটে জঙ্গি হামলার আশঙ্কায় ‘রেডএলার্ট’ জারি
গত বছরের ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটনার পুনরাবৃত্তিসহ যে কোনো নাশকতা ঠেকাতে ১৭ আগস্ট বৃহস্পতিবার জয়পুরহাটে রেড এলার্ট জারি করে পুলিশ।
জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, জেলার আইন - শৃঙ্খলা রক্ষা, জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)সহ যে কোনো জঙ্গি সংগঠনের নাশকতা রোধ ও পলাতক জেএমবি সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এ রেডএলার্ট জারি করা হয়।
আদালত চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়, হাসপাতাল, বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলা শহরের ১০টি স্পর্শকাতর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ ও র্যাবের টহলও জোরদার করা হয়।
