২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ৩ গৃহবধূ খুন

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বুধবার রাতে পৃথক ঘটনায় তিন গৃহবধূ খুন হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি গ্রামে যৌতুকের দাবিতে স্বামী জাহাঙ্গীর আলম নববধূ রোকসানা খাতুনকে (১৮) শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভেতর ঝুলিয়ে রাখে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

 বিয়ের তিন মাস পর যৌতুকের সম্পূর্ণ টাকা না দিতে পারায় রোকসানাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত জলিল উদ্দিনের স্ত্রী সুরমা বেওয়া (৫৫) খুন হয়েছেন। পুলিশ ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।

একই রাতে জেলার সলঙ্গা উপজেলার নন্দকোষ গ্রামের যৌতুকলোভী স্বামী রফিকুল ইসলাম স্ত্রী আশানূর বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে মুখে বিষ ঢেলে এলাকাবাসীকে আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ঘাতক স্বামী পালিয়ে যায়।

পুলিশ বৃহস্পতিবার লাশ তিনটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।