২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

প্রশাসনের যুগ্ম সচিব ও সমমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার তাদের পদোন্নতি দেওয়া হয়। এসব কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

গত জুলাই মাসের শেষ সপ্তাহে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে এসব কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়ার পর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন -- রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক আব্দুস সাত্তার, বরিশালের বিভাগীয় কমিশনার আবু তাহের খন্দকার মোহাম্মদ ইসমাইল, বিজেএমসি’র পরিচালক আতাহারুল ইসলাম, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াজেদ আলী খান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাশেম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আরফান আলী, খুলনার বিভাগীয় কমিশনার আব্দুল মালেক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জাহিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেজর (অব.) এম মাসুদ, বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুত পরিদর্শক এসএম শাহজাহান আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ শাহ আলম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক নাসিরউদ্দিন আহমেদ।

নির্বাচনকে সামনে রেখে এসব কর্মকর্তাকে দ্রুত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমমর্যাদায় পদায়ন করা হবে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।