২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে এক ধর্ষণ মামলার রায়ে শামছু মিয়া ওরফে শামছুকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আবু হানিফ বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, শামছু অপর এক ডাকাতি মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার চক্রমনা গ্রামের এক গৃহবধুকে শামছু ধর্ষণ করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।