২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

খাগড়াছড়ির ব্রজকিশোর ত্রিপুরা কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার আয়োজিত আদিবাসী দিবসের বর্ণাঢ্য আয়োজনে ঠিক এক বছর পর দেখা পেলেন বান্দরবানের জলি মং মারমার। দুজনেই এক সময়ে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্ব দিয়েছেন। তারপর চা সিগারেট পানে কুশল বিনিময়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জলি মং বলেন, দেখুন আমরা দুজনেই পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। কিন্তু পেশাগত ব্যস্ততার কারণে যোগাযোগ হয়ে ওঠে না। প্রতিবছর ঠিক এই দিনে আমাদের দেখা - সাক্ষাত হয়। আর সারা বাংলাদেশ থেকে আসা শত শত আদিবাসীর সঙ্গেও পরিচয় ঘটে। জানাজানি হয় পরস্পরের সঙ্গে। মনে হয়, আমার সবাই মিলে এক বিরাট শক্তি। 

কিন্তু এলাকায় ফিরে গেলে সেই একই শোষণ, বঞ্চনা ও ভূমি দখলের চিত্র। তবু আদিবাসী দিবস আমাদের সংগ্রামের সাহস দেয়।

জলি মং আর ব্রজকিশোর ত্রিপুরাদের মতো হাজারো আদিবাসীর সমন্বয় ঘটে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দিবসটিতে। এ উপলক্ষে সকাল ৯ টা থেকেই সারাদেশ থেকে শত শত আদিবাসী নারী-পুরুষ-শিশু ঐতিহ্যবাহী

রং-বেরংয়ের সাজপোশাকে, ঢাক-ঢোল-শিঙ্গা নিয়ে শহীদ মিনারের পাদদেশে এসে জড়ো হন। সেখানে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রি বোধিপ্রিয় (সন্তু) লারমা।

দিবসটির উদ্বোধক বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, মুক্তিযুদ্ধে বাঙালি-আদিবাসী সবার রক্ত ঝরেছে। কিন্তু এ পর্যন্ত সংবিধানে কোনো সরকারই আদিবাসীদের স্বীকৃতি দেয়নি।

তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত আদিবাসী দশকের ১০ বছরে আদিবাসীরা হত্যা, ধর্ষণ, লুটপাঠ, ভূমি থেকে উচ্ছেদসহ সব ধরনের নিপীড়নের শিকার হয়েছে। এদেশের আদিবাসীরা এখন বিলুপ্তির পথে। সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার। খাস জমি কেড়ে নেওয়ার। নইলে আদিবাসীরা কেউ বাঁচবে না।

অন্যান্যের মধ্যে এতে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মঞ্জুরুল আহাসান খান, জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, নিজের করি’র খুশী কবির, নারী প্রগতি সংঘ’র রোকেয়া কবির, আদিবাসী নেতা অধ্যাপক রেমন আরেং, রেবেকা সরেণ, রবীন্দ্রনাথ সরেণ প্রমুখ।

এসময় এক অনুষ্ঠানে চাকমা, গারো ও চা বাগানের আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। পরে নগরীতে বের হয় এক বর্ণাঢ্য র‌্যালি।

প্রসঙ্গত এ বছর আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে - আদিবাসী অঞ্চল, ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের অধিকার।

দিবসটি উপলক্ষে আদিবাসী ফোরাম ছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।