রাজধানীতে দুই নবজাতকের লাশ উদ্ধার, দিনেদুপুরে ছিনতাই
রাজধানীর শ্যামপুর ও বকশিবাজার এলাকা থেকে মঙ্গলবার পুলিশ দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে। রাজধানীর শ্যামপুরে নতুন রাস্তার একটি ডাস্টবিন থেকে দুপুর ১২ টায় এবং বকশিবাজার একটি ডাস্টবিন থেকে অপর একটি লাশ পুলিশ উদ্ধার করে।
এদিকে রাজধানীর শাহবাগ এলাকায় এক মহিলার নেকলেস ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারীরা বোমা বিস্ফোরণ ঘটালে এক যুবক আহত হয়। আহত শুকুর আলীকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর রামপুর এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে আহত করেছে।
দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে মুদি দোকানির কাছ থেকে নগদ ১ হাজার ৪০০ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ ব্যাপারে কোনও মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
আহত মুদী দোকানি শামিম উদ্দিন (২৫) ২০৫/২ পূর্ব রামপুরার বাসিন্দা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
