২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

নীলফামারী পুলিশ লাইনের কর্মকর্তা মোজাফ্ফর হোসেন (৫০) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জানা গেছে, শুক্রবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার সময় ক্যান্টনমেন্ট এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাকে বহনকারী মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার সকালে নীলফামারী পুলিশ লাইন মাঠে নামাজে জানাজার পর নিহতের লাশ তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে নিয়ে যাওয়া হয়।