রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিতর্কিত শিক্ষকের সিলেকশন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বির্তকিত শিক্ষক বখতিয়ার রানার সিলেকশন বাতিলের দাবিতে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সূত্র জানায়, বখতিয়ার রানার সিলেকশন বাতিল এবং বিভাগে অবৈধ শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে সকাল ১০টার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
পরে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বখতিয়ার রানার ব্যঙ্গচিত্র এবং প্রশাসন বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল¬্যাকার্ড বহন করে।
প্রসঙ্গত, নৈতিক স্খলনের অভিযোগে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহি®কৃত বখতিয়ার রানাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে নির্বাচিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
