২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে চলতি মৌসুমে সাড়ে ৪ লাখ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে দিনাজপুর সদরসহ ১৩টি উপজেলায় ৪ লাখ ৫৯ হাজার ১৩৭২ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 10:01 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এর মধ্যে দুই লাখ ৫৪ হাজার ৪০২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান ও দুই লাখ পাঁচ হাজার ৯৭০ হেক্টর জমিতে দেশী আমন উৎপাদন করা হবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ--পরিচালক বিডিনিউজকে জানান, ইতিমধ্যে আমন ধানের বীজতলা তৈরীর কাজ শেষ।

তিনি আরও জানান, এবার ইউরিয়া সার এবং বীজের পর্যাপ্ত মজুদ থাকায় কৃষকদের ভোগান্তি পোহাতে হয়নি। দুই হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের কাজও এর মধ্যে শেষ হয়েছে। বাকি জমিতে ধান রোপণের কাজ অব্যাহত রয়েছে।