২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ফয়জুন্নেছা হোস্টেলকে পূর্ণাঙ্গ হোস্টেলে পরিনত করার দাবিতে মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হোস্টেলকে পূর্ণাঙ্গ হোস্টেলে পরিনত করার দাবিতে শনিবার সংশ্লিষ্ট ছাত্রীরা মিছিল করে উপচার্যকে স্মারকলিপি পেশ করে।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 29 Jul 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

একই সঙ্গে মিছিলকারীরা অসদাচরণের অভিযোগে ওয়ার্ডেন ও সহকারী ওয়ার্ডেনের পদত্যাগের দাবি জানান। 

আন্দোলনকরীদের নেত্রী রুমা খন্দকার বিডিনিউজকে জানান, তাদের অন্যতম একটি দাবি ৫ আগস্টের মধ্যে হোস্টেলটির প্রধান ফটক নির্মাণ করা।

তিনি আরো জানান, এর আগে তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে একটি দরখাস্ত উপাচার্য বরাবর পাঠানো হলেও কোনো ফল হয়নি।

জানা যায়, রোকেয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম বর্তমানে হোস্টেলটির দুটি ফ্লোর রোকেয়া হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়ার জন্য আবেদন করেছেন; কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যকে দেওয়া তাদের স্মারকলিপিতে এর বিরোধীতা করেছেন।

তাদের ভাষ্য মতে, একটি স্বতন্ত্র হোস্টেলের অর্ধেক অংশ আরেকটি স্বতন্ত্র হলকে দিয়ে দিলে এর আর কোনো স্বতন্ত্র বৈশিষ্ট থাকে না।