২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনে বাংলাদেশের শিক্ষকদের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের মহাসমাবেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ চিঠি পাঠানো হয়।

ফ্রন্টের পাঠানো চিঠিতে বলা হয়, এ  দেশের স্কুল, কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৫ হাজার প্রতিষ্ঠানের শিক্ষক -- কর্মচারী মারাত্মক সমস্যার মধ্য দিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন।

নানা হয়রানি, রাজনৈতিক নিপীড়ন ও শাস্তি, শিক্ষক -- কর্মচারীদের বরখাস্ত করার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে; তারা শিক্ষকদের মর্যাদার ব্যাপারে ইউনেস্কো এবং আইএলও’র নীতিমালাও লঙ্ঘন করে যাচ্ছে।

 কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বাংলাদেশ সরকার কয়েক হাজার শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধ করে দিয়েছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়।