২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর হাসপাতালগুলোতে আরও ৪৯ জন ডেঙ্গু রোগী

ঢাকা মহানগরীতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বুধবার নগরীর বিভিন্ন হাসপাতালে আরও ৪৯ জন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, এই ৪৯ জনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে ২জন, ন্যাশনাল হাসপাতালে ২ জন, প্রশান্তি হাসপাতালে ১জন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ১জন, পদ্মা জেনারেল হাসপাতালে ৪জন, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১১জন, হলি ফ্যামিলি হাসপাতালে ১৫জন, শহীদ সোহরাউয়ার্দী হাসপাতালে ২জন এবং শমরিতা হাসপাতালে ৩জন চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মোট ৬৫৫জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৮৫ জন। এর মধ্যে মঙ্গলবার ৩৮জন রোগী চিকিৎসা শেষে হাসপাতালে ত্যাগ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিসির স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীদের আবাসিক ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়ির আশপাশের প্রায় ৫০০ গজের মধ্যে ব্যাপক ফগিং ও লার্ভিসাইডিং এর ব্যবস্থা নিচ্ছে।

ডিসিসি কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আতংকিত না হয়ে নগরবাসীকে নিজ নিজ বাসগৃহের আঙিনা ও বাড়ির ভিতরে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার উপদেশ দিয়েছেন।

বুধবার বিকেলে ডিসিসি’র ভারপ্রাপ্ত মেয়র আবুল কায়ের বাবলু ধানমন্ডি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কর্মসূচি পরিদর্শনে যান। এসময় স্থানীয় সাংসদ খন্দকার