লেবাননে গণহত্যা থামাতে ওআইসির সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
লেবাননে গণহত্যা বন্ধ করতে ইসলামী সম্মেলন সংস্থা-- ওআইসির কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তুরস্কের পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধি দল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে এলে তিনি এ অভিমত প্রকাশ করেন।
তুরস্কের ডেপুটি স্পিকার ইসমাইল আল্পতাকিন দলটির নেতৃত্ব দেন।
নির্বিচারে নিরীহ বেসামরিক মানুষ হত্যার ঘটনার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ওআইসির মহাসচিব একজন তুর্কি হিসেবে লেবাননের ওপর এ যুদ্ধ থামাতে শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন।
তুরস্কের সংসদীয় দলে আরো ছিলেন-- হারুন তাফেকি, সিমেস্তিন মুরাত, ফারুক আম্বারসিয়গলু এবং ইলমিজ কায়া।
