লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে নিহত ১৪, আহত ৩০
লক্ষ্মীপুর সদর উপজেলার রামগতি এলাকার নুড়িগাছতলায় মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগতি এলাকার নুড়িগাছতলার কাছে রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি খাদের পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দমকল বাহিনীর কর্মী এবং স্থানীয়রা ঘটনাস্থল থেকে ১৪টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়ুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
