নগরীর বিভিন্ন হাসপাতালে ৬৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি
নগরীর বিভিন্ন হাসপাতালে সোমবার নতুন করে আরো ৬৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) এর স্বাস্থ্য বিভাগের কর্মিরা সোমবার নগরীর বিভিন্ন হাসপাতালে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পায় বলে ডিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তিকৃত নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে জাহাঙ্গীরনগর হাসপাতালে ১ জন, তৌহিদা হাসপাতালে ৪ জন, মনোয়ারা জেনারেল হাসপাতালে ১ জন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ১ জন, পদ্মা জেনালের হাসপাতালে ১ জন, মেঘনা জেনারেল হাসপাতালে ২ জন, সুমনা ক্লিনিকে ২ জন, বিডিআর হাসপাতালে ২ জন, খিদমাহ হাসপাতালে ২ জন, মিডফোর্ড হাসপাতালে ১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সেন্ট্রাল হাসপাতালে ৭ জন, ক্রিসেন্ট হাসপাতালে ৪ জন, বারডেম হাসপাতালে ১ জন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ৮ জন, হলি ফ্যামিলি হাসপাতালে ১২ জন, কমফোর্ট নার্সিং হাসপাতালে ৩ জন, ইবনে সিনা হাসপাতালে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২ জন এবং শমরিতা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া নতুন এই ৬৪ জনসহ বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ২শ’ ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং সোমবার ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছে।
এদিকে ডিসিসি ডেঙ্গু রোগে আতংকিত না হয়ে নগরবাসীকে নিজ নিজ বাসগৃহের আঙ্গিনা পরিস্কার রাখা এবং অব্যবহৃত পাত্র, ফুলের টব, ক্যান, ও টায়ার-টিউবে পানি না জমার দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে।
