২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকদের আন্দোলনের মুখে নিয়োগ বোর্ডের সভা স্থগিত, সোমবার সিন্ডিকেট সভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার মুক্তিযুদ্ধের শিক্ষকদের আন্দোলনের মুখে নিয়োগ বোর্ডের সভা হতে পারেনি। এদিকে সোমবার সকাল ১০টায় সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা সকাল ৭টা থেকে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। পরে সকাল ১০টার দিকে নিয়োগ বোর্ডের নির্ধারিত ওই সভা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এদিকে ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাস্টার রোলের কর্মচারিরা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে বলে মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা অভিযোগ করেছেন।

এ ঘটনার প্রতিবাদে তারা সোমবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন।

এদিকে সোমবার সকাল ১০টায় সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে।