যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শফিকুল ইসলামকে আরো ১ বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শফিকুল ইসলামকে সরকার আরো এক বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার এ নিয়োগ দেওয়া হয়। ওইদিনই সচিব হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ওই পদে নিয়োগ পেতে বেশ কয়েকজন তদ্বির করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
